1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগাম জামিন পেলেন জামায়াতের এমপি আমির হামজা আর্থিক সংকটে পড়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প

মুন্সীগঞ্জে নিখোঁজের ২৩ দিন পর স্কুল ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আসামীর বাড়ি ভাংচুর আগুন

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা হতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ শ্রীনগর উপজেলার ছয়গাও গ্রামের মামলার প্রধান আসামি সিয়াম ওরফে জিহাদের (১৯) বাড়ির পাশের পুকুর হতে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মামলার আসামী সিয়াম ওরফে জিহাদের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধরা।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাশ ভেসে উঠার খবরে ওই স্থানে জড়ো হন লোকজন। পরে ওই পুকুরে বস্তাবন্দি ছাত্র রোমান সেখের মরদেহ দেখতে পায় তারা। ওই বস্তাবন্দি মরদেহ হতে দূর্গদ্ধ বের হচ্ছিল। স্থাণীয়দের দাবি, স্কুল ছাত্র রোমান শেখেকে (১৫) হত্যার পরে অভিযুক্তরা মরদেহটি গুম করার উদ্দেশ্যে পুকুরে ফেলে রেখেছিলো।তবে সকাল হতে স্থানীয়দের বাঁধায় পুলিশ লাশ উদ্ধার করতে পারছিলো না। পরে দুপুর পৌনে ১ টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছে। এ সময় বিপুল সংখ্যাক পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে মরদেহ পুকুরের পানি হতে উদ্ধার করা হয়। এর আগে বিক্ষুদ্ধ জনতা নিখোঁজ ওই ছাত্রের সন্ধান চেয়ে গতকাল বুধবার সিরাজদিখান থানায় হামলা ও ভাংচুর করে।এ ব্যপারে সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধারের পরে নিশ্চিত হওয়া গেছে এটা রোমানের মরদেহ। মরদেহটি মর্গে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।উল্লেখ্য গত ২১ জানুয়ারি উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হন নিখোঁজ রোমান। রোমান স্কুলে পড়ালেখার পাশাপাশি আটে চালিয়ে উপর্জন করতো। পরে এ ঘটনায় ২৫ জানুয়ারি সিরাজদিখান থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পরিবার। পুলিশ ওই ৩ জনকে আটক করে আদালতে প্রেরণ করলেও রোমানের হদিস মিলছিলো না। ২৩ দিন পরে আজ বৃহস্পতিবার এই মরদেহ উদ্ধার করা হলো।এর আগে গতকাল ১২ ফেব্রুয়ারি নিখোঁজ রোমানের সন্ধান দাবিতে মানববন্ধন কর্মসূচি শেষে সিরাজদিখান থানায় অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com