1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

মুরাদনগর উপজেলায় সরস্বতী পূজা

আমিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে
মুরাদনগর উপজেলার বাখরনগর ঠাকুরবাড়িতে ১৪ ই ফেব্রুয়ারী, ২০২৪ তারিখে বিদ্যারদেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আয়োজিত হয়েছিল। বাখরনগর হিন্দু কমিটির উদ্যোগে এই পূজা অনুষ্ঠিত হয়।
পূজার আয়োজন সম্পর্কে বাখরনগর হিন্দু কমিটির সদস্য বাবু সুমন চক্রবর্তী বলেন, “বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দুধর্মীয় বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা করা হয়। শিক্ষার্থীরা সরস্বতী মার কাছে বিদ্যার জন্য প্রার্থনা করেন এবং শ্রী শ্রী সরস্বতী মার কাছে পুষ্পঞ্জলী দেন।”
এই পূজায় বাখরনগর হিন্দু কমিটির সদস্যদের মধ্যে বাবু অমর চন্দ্র ভৌমিক, বাবু গোপাল চন্দ্র ভট্টাচার্য, বাবু স্বপন চক্রবর্তী, বাবু সমর চক্রবর্তী, বাবু টুটুন চক্রবর্তী, বাবু সমিরন চক্রবর্তী, এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।পূজায় সকালে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শোভাযাত্রা শেষে ঠাকুরবাড়িতে বিদ্যারদেবীর প্রতিমা স্থাপন করা হয়।
দিনভর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে প্রসাদ বিতরণ করা হয়।এই পূজায় মুরাদনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেছিলেন।পূজার আয়োজনে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরাও সহযোগিতা করেছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com