1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

মেলান্দহে বিজয়ের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা

মোঃ শাকিল খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে
   জামালপুরের মেলান্দহে বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে বিজয়ের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এর আয়োজন করেছে। অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন-এমআরইউএর সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল।
প্রধান আলোচক ছিলেন-মেলান্দহ মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক হামিদুল হক বিএবিএড। উদ্ধোধনী বক্তব্য রাখেন-৭১’র গেরিলা আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (জাবিপ্রবি) ফিশারিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও প্রক্টর ড. সাদিকুর রহমান ইমন, ড.আব্দুস সাত্তার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের গবেষক শিক্ষার্থী এস.এম. আল ফাহাদ, প্রবীন সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, সিপিবি’র সম্পাদক বকুল নাহা, সাবেক ছাত্র নেতা আহসান হাবিব, প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতির সভাপতি এস.এম. আব্দুল্লাহ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ (এনটিভি), জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল ইসলাম (চ্যানেল ২৪) প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com