1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মেলায় যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ, অভিমানে স্বামীর আত্মহত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মেলায় যাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী আত্মহত্যা করেছেন। ঐতিহ্যবাহী শেখেরনগর চলমান কালীপূজার মেলায় যাওয়া নিয়ে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে পুলিশ। এর আগে, সকাল ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বামীর নাম কিশোর শীল (১৯)। তিনি বরগুনা জেলার পাড়াকাটা এলাকার রিপন শীলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর শীল মধ্যপাড়া বাজারে একটি সেলুনে কাজ করতেন। তিনি মালপদিয়া গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্ত্রী পায়েল ও শ্বশুর সুমন শীলের সঙ্গে বসবাস করতেন।

ঘটনার দিন সকালে শেখরনগরের ঐতিহ্যবাহী কালীপূজার মেলায় যাওয়া নিয়ে স্ত্রী পায়েলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান বিকাল ৪টার দিকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শুনেছি মেলায় যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় ওই যুবকের। বিস্তারিত তদন্ত চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com