মেহেন্দীগঞ্জ উপজেলার ১৩ নং গোবিন্দপুর ইউনিয়নের দুর্গম চর এলাকার বাসিন্দা খবির সিকদারের গরুর খামারে গত কাল রোজ মঙ্গলবার ২০/২/২০৪ রাত আনুমানিক ৮ সময় আগুন দেন দুর্বৃত্তরা তাতে ৬/৭ টি গরু পুড়ে মারা যায়, স্থানীয় লোকজন ও খবির সিকদার বলেন এই ঘটনা পরিকল্পিতভাবে করেন কিছু সন্ত্রাসী মহল স্থানীয় লোকজন বলেন এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা ,খবির মিয়া সব সময় মহিউদ্দিন সাহের রাজনীতি করতেন,, তাই বর্তমান স্বতন্ত্র এমপি পংকজ নাথের অনুসরীরা এই আগুন লাগিয়ে দেন খবির সিকদারের গরুর খামারে, স্থানীয় লোকজন বলেন গরুর কি রাজনীতি করতেন, ওরা তো বোবা প্রানী ওরা কি দোষ করেছিলো, কেন ওদেরকে আগুনে পুড়িয়ে মারলো, খামার মালিকের আহাজারিতে কাপছে গোবিন্দপুর এর আকাশ বাতাস, দেশ বুলেটিন এর রিপোর্টার তার কাছে এই ঘটনা জানতে চাইলে, খবির সিকদার কান্নায় ভেঙ্গে পড়েন, এবং অজ্ঞান হয়ে পড়ে, এবং তাকে সাতে সাতে মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়ে দেওয়া হয়,, এই আগুনের বিয়ষ দেশ বুলেটিন এর রিপোর্টার পংকজ নাথের অনুসারীরদের কাছে জানতে চাইলে তারা এই ঘটনা অস্বীকার করেবলেন, আমরা কিছু জানিনা, আমাদের হয়রানি করার জন্য আমাদের কথা বলে,,, পরিশেষে কথা বলেন দেশ বুলেটিন এর রিপোর্টার মেহেন্দীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনূল হকের সাথে,, তিনি বলেন আমি খুব মর্মাহত ও দুঃখিত এই ঘটনার জন্য ,, মানুষ হয়ে কি ভাবে এই রকম অমানুষের মত কাজ করেন,, নিরীহ প্রানী গায়ে আগুন দেয়,, আমি এই ঘটনা সাথে যারা জরিত সুষ্ঠ তদন্ত করে দোষীদের কে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় পাঠানো হবে সেই যেই হোউক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে।