1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

মোংলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

মারুফ বাবু 
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে
মোংলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন ‘আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন’।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পৌর মার্কেট চত্বর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের বাংলাদেশ হোটেলের সামনে অস্থায়ী কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে চত্বরে সমবেত হয়।
বক্তারা বলেন, মানবাধিকার শুরু হয় মানুষের সমতা, ন্যায্যতা কিংবা স্বাধীনতা থেকে।এগুলো প্রাপ্তির বঞ্চনা থেকে এর ভাঙন শুরু হয়। প্রথমে মানুষ অস্বীকার করে আমি আপনাকে এবং আপনার অধিকারকে অস্বীকার করলাম। অস্বীকারের পাশাপাশি মানুষ বিঘ্নিত করে, বাধা দেয়। আপনাকে এটা করতে দেব না। অস্বীকার করা বিঘ্নিত করা সর্বশেষে লঙ্ঘন করে।
বক্তারা আরও বলেন, মানুষের কল্যাণের জন্য, মানুষ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য এবং সর্বোপরি মানবতার জন্য যে স্রোত। আমরা বাংলাদেশের মানুষ সে স্রোতের পক্ষে থাকতে চাই, স্রোতকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং তার কারিগর হতে চাই। আজকের এই দিনে আমরা সকলে এ অঙ্গিকার করি।
এসময় আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম রিজাউল ইসলাম, সহ-সভাপতি মৃধা ফারুকুল ইসলাম, বাবুল হোসেন রনি, সহ-সাধারণ সম্পাদক নাজমুল মোল্যা,মো: ওমর ফারুক, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আল মামুন, ত্রাণ বিষয়ক সম্পাদক লাভলু গোলদার, মোংলা উপজেলা শাখার উপদেষ্টা অজিয়ার সরদার, অসীম কুমার হালদার, সভাপতি মোসাল্লী মোহাম্মদ ফরিদ উদ্দিন, সহ-সভাপতি ফকির শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মারুফ বাবু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মহাসিন ফকির, শিশু ও নারী বিষয়ক সম্পাদক কোহিনুর আক্তার, সহ-শিশু ও নারী বিষয়ক সম্পাদক মোসা: লিপি বেগম, পৌর সভাপতি ফয়সাল জেলানী উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com