মৌলভীবাজার জেলায় পেট্রোল ডিপু থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার অভিযোগ উঠেছে। এতে করে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল দেওয়া বন্ধ বা সীমিত করে দেওয়ার ঘটনা ঘটছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিপো থেকে তেল কম আসায় অনেক পাম্পে অকটেন ও পেট্রোলের মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ফলে অনেক জায়গায় পাম্প কর্তৃপক্ষ বাধ্য হয়ে তেল বিক্রি বন্ধ রেখেছে বা নির্দিষ্ট পরিমাণে সীমিত করে দিচ্ছে।
সরেজমিনে দেখা যায়, তেল নিতে পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই তেল পাচ্ছেন না। এতে করে মোটরসাইকেল চালক, পরিবহন শ্রমিকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে সরবরাহ কম হওয়াই এই সংকটের মূল কারণ।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক না হলে জেলার পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠতে পারে।
মৌলভীবাজার জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান বলেন, আমাদের চাহিদা মত ডিপো তেল সরবরাহ করছে না যার কারনে পেট্রোল পাম্পগুলোতে তেল সংকট দেখা দিচ্ছে। দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রেরক