1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

মৌলভীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনায় জেলা জামায়াত কর্মী সম্মেলনের প্রস্তুতি

কাজী সামছুজ্জামান
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনায় জেলা জামায়াত কর্মী সম্মেলনের প্রস্তুতি নেয়া হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আগামী ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় মৌলভীবাজার জেলা শহরে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।সোমবার (২ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সুসজ্জিত প্যান্ডেল তৈরীর লক্ষ্যে জেলা নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেন।এসময় মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য তাওহিদ হাসান রুমি, আব্দুল মজিদ, মোস্তফাপুর ইউনিয়ন সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে সম্মেলনের প্রস্তুতির লক্ষ্যে জামাতের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে ব্যাপক প্রস্তুতি বৈঠক চলছে। জেলা জুঁড়ে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। জামায়াত নেতৃবৃন্দ আশা করছেন দীর্ঘ ১৭ বছর পর আমীরে জামায়াতের উপস্থিতিতে বিজয়ের মাসে আগামী ২১ ডিসেম্বর উন্মুক্ত ময়দানে মুক্ত পরিবেশে নারায়ে তাকবীরের স্লোগানে মুখরিত হবে পুরো জেলা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com