মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

হাবিবুর রহমান নাজমুল,  মৌলভীবাজার প্রতিনিধি:
 শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার শহরের বিভিন্ন শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান, জেলা প্রশাসন তৌহিদুজ্জামান পাবেল এবং জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ফয়জুল করিম ময়ুন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপনসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদ্‌যাপনে সংশ্লিষ্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top