যশোর আইটি পার্ক থেকে সাইকেল চুরি

 

তারিখ বুধবার, সকাল আনুমানিক ১০ টার দিকে
যশোর আই টি পার্কের ভেতর থেকে মোঃ শরিফুল ইসলাম নামের
এক ব্যাক্তির
সাইকেল
চুরির ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী জানা
যায় আবু হরায়রা নামের এক ব্যক্তি
উক্ত
সাইকেলটিকে চুরি করে তারা দুইজনেই একই সাথে যশোর আই টি পার্কের মধ্যে রাজমিস্ত্রির লেবার হিসাবে কাজ করতে এসেছিলেন। অভিযুক্ত আবু হরায়রা বেলা ১০ টার দিকে
উক্ত
সাইকেলটি
নিয়ে যায় যাওয়ার সময় গেটের
সিকিউরিটি গার্ডকে বলে যায় যে সে নাস্তা আনার জন্য যাচ্ছে। সাইকেলের সাথে একটা ব্যাগ
ছিল ব্যাগে কিছু টাকা ছিল এবং কাজ করার সরঞ্জাম ছিল সাইকেল নিয়ে যাওয়ার পথে আইটি
পার্কের বাহিরে একটা খাবার হোটেলের সামনে সেগুলো রেখে চলে যায় কিন্তু সাইকেল আর
টাকা নিয়ে যায়। যখন সে আর ফিরে আসেনা তখন আবু হরায়রার মোবাইলে কল দেওয়া হয় দুইবার
রিং হওয়ার পরে মোবাইল অফ করে দেয়। মোঃ শরিফুল ইসলাম যশোর সদর উপজেলার হামিদপুর
ইউনিয়নে চাঁদ পাড়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
অভব অনাটনের সংসার। তার সন্তান গুরুতর অসুস্থ অবস্থায় দুইদিন যাবত হাঁসপাতালে
ভর্তি ছিল একদিন আগে তাকে বাড়িতে নেওয়া হয়। এর মধ্যে শরিফুলের সাইকেলটি চুরি
হওয়াতে মানুষিক ভাবে অনেক ভেঙ্গে পরেছেন। এই ব্যাপারে যশোর সদর থায় ২১/১০/২০২৬ ইং
তারিখে একটা জিডি করা হয়েছে। যেখান থেকে সাইকেলটি চুরি হয়েছে সেখানকার সিসিটিভি
ফুটেজ চাইলে অফিস কর্তৃপক্ষ ব্যাস্ততার কারনে তাৎক্ষনিক ভাবে দিতে পারেনি কিন্তু
ভিডিও ফুটেজটি পরে দেবে বলে আশ্বস্ত করেছেন। 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top