1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ময়লার ভাগাড়ে পাওয়া গেছে নবজাতক শিশু

ফয়সাল মিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার তিতাস উপজেলায় ময়লার ভাগাড়ে পাওয়া গেছে  একটি নবজাতক শিশু।শনিবার (৩ ফেব্রুয়ারি)  সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এই নবজাতক শিশুটির কান্নার আওয়াজ শুনে এগিয়ে যায় সাতানী ইউনিয়নের উত্তর আকালিয়া গ্রামের তিন বন্ধু।তারা হলেন মীর সাব্বির,  ফয়সাল ও সজিব।

ফুটফুটে সুশ্রী শিশুটি কন্যা সন্তান। ধারণা করা হচ্ছে শিশুটির বয়স ১ দিন। বর্তমানে শিশুটি উত্তর আকালিয়া গ্রামের নজরুল মিয়ার বাড়িতে রয়েছে।  এরই মধ্যে  শিশুটিকে লালন পালন (দত্তক নেওয়ার জন্য) করার জন্য বিভিন্ন জায়গা থেকে কল আসছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে সার্বিক সহযোগিতার জন্য সমাজসেবা অফিসারকে অনুরোধ করেছেন।

এই বিষয়ে ফয়সাল বলেন, আমরা তিন বন্ধু বিকেলবেলা হাঁটতে বের হয়ে উবদি ব্রিজ যাই। ফিরে আসার সময় ময়লার ভাগাড়ে  শিশুটির কান্নার শব্দ শুনতে পাই। প্রথমে আমরা মনে করেছিলাম বিড়াল ডাকছে কিন্তু কাছে গিয়ে দেখি শিশুর কান্না। পরে মীর সাব্বির ময়লা থেকে কাথায় মোড়ানো শিশুটিকে বাড়িতে এনে পরিস্কার পরিচ্ছন্ন করে প্রাথমিক চিকিৎসা শেষে  খাবার দেয়।এ বিষয়ে তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, আমরা উপজেলা সমাজসেবা অফিসারকে বিষয়টি দেখে যাবতীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছি। এর বেশি আমাদের কিছু করার নেই।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com