1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

যশোরে পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক

মো. জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরের নাজির শংকরপুর হাজারী গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মোস্তাকিন (২৪)। তিনি ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলন শেখের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে মোস্তাকিনের সঙ্গে তার আপন ছোট ভাই মোস্তাফিজুর রহমানের (২২) কথা-কাটাকাটি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে মোস্তাফিজুর উত্তেজিত হয়ে বড় ভাই মোস্তাকিনের পেটে ছুরিকাঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহত মোস্তাকিনের পেটে গভীর ক্ষত হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। রিপোর্ট লেখা পর্যন্ত তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) রাখা হয়েছে।
এই বিষয়ের ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানায় মুঠোফোনে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, তবে এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com