1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

যশোর মাধ্যমিক ও উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রথম নারী চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার

আহম্মদ আলী
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

যশোর মাধ্যমিক ও উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রথম নারী চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারকে স্বাগত, অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের (সরকারী এম এম কলেজ- নামে পরিচিত ) অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের প্রথম নারী চেয়ারম্যান হলেন তিনি।আজ বৃহস্পতিবার (৩০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মর্জিনা আক্তার পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে পদায়ন করা হল।যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব চলতি মে মাসের ১২ তারিখে অবসরে যান। উক্ত পদে অধ্যাপক মর্জিনা আক্তার তাঁর স্থলাভিষিক্ত হলেন।

অধ্যাপক মর্জিনা আক্তার যশোর সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় তাকে ২০২১ সালের ২৯ নভেম্বর যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে ( সরকারি এম এম কলেজ) উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করেন। ২০২২ সালের ৮ মার্চ তিনি একই কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com