1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

যশোর শহর আ’লীগ নেতা ফিরোজ খান আটক

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে
যশোর শহর আওয়ামী লীগ নেতা মৎস্য ব্যবসায়ী ফিরোজ খানকে আটক করেছে পুলিশ। ৪ ডিসেম্বর সন্ধ্যায় তাকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি টিম। তার বিরুদ্ধে সাম্প্রতিক থানায় দায়ের হওয়া নাশকতা প্রস্ততি কিংবা নাশকতা সংঘটিত করা কোনো মামলায় আজ চালান দেয়া হতে পারে।থানা সূত্র জানিয়েছে, সম্প্রতি যশোর কোতোয়ালি থানায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর অনেক নেতা কর্মীর বিরুদ্ধে ৫টি মামলা হয়েছে। এসব মামলায় ৫ শতাধিক অজ্ঞাত ও ৩শ’র মত জ্ঞাত আসামি রয়েছেন। আর আসামি আটকে পুলিশী অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবে ৪ ডিসেম্বর সন্ধ্যায় আটক অভিযান চলে চাঁচড়া এলাকায়। এসময় মৎস্য ব্যবসায়ী ও যশোর শহর আওয়ামী লীগ নেতা ফিরোজ খানকে আটক করা হয়েছে।এ ব্যাপারে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল জানিয়েছেন, ফিরোজ খানকে আজ নাশকতা মামলায় চালান দেয়া হবে। কয়েকটি মামলায় আসামি আটক অভিযান চলছে। সাম্প্রতিক তারা যশোরের জাবীর ইন্টারন্যাশনালে আগুন দেয়া মামলার সন্দিগ্ধ আসামি। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির নির্দেশের অভিযোগ আছে। ওই  ঘটনার  একটি মামলায় তাকে চালান দেয়া হবে। এছাড়া নাশকতা মামলার অন্য আসামিদের আটকে অভিযান চলমান থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com