1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

রশি টেনে নদী পারাপার

জি.এম স্বপ্না 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গা থানার চরবেড়া গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের চলাচলে ঝপঝপিয়া (গাঢ়ুদহ) নদীতে খেয়া নৌকায় রশি টেনে পারাপার হতে হয়।সেখানে একটি বড় ডিঙ্গি নৌকাই সবার কাছে নদী পারাপারের একমাত্র ভরসা।  চরবেড়া উচ্চ বিদ্যালয় ও চরবেড়া প্রাথমিক বিদ্যালয় সংলঘ্ন নদীর পূর্ব পাড়ের শিক্ষার্থীদের খেয়া নৌকায় পারাপার হতে হয়। সলঙ্গার চরবেড়া গ্রামের পূর্ব পাশ দিয়ে ঝপঝপিয়া নদী বয়ে গেছে। বর্ষাকালসহ আরো কয়েক মাস নদীটি পানিতে ভরপুর থাকে। আর শুকনো মৌসুমের মাস কয়েক নদীটিতে পানি বেশ কম থাকে।নদীর পশ্চিম পাড়ের গ্রামগুলো হলো চরবেড়া, তেলকুপি ,গোজা,সাতটিকরী। চরবেড়ায়  নদী পাড়ে কাছাকাছিতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আর নদীর পূর্ব পাড়ের গ্রামগুলো হলো- ছোটো গোজা, চর গোজা,মানিকদায়ার,দিয়ারপাড়া, ভরমোহনী। সলঙ্গা-ধামাইলকান্দি আঞ্চলিক পাকা সড়কের চরবেড়া কবরস্থানের সামনে থেকে প্রায় একশো মিটার দুরে চরবেড়া খেয়াঘাট।  সরেজমিনে গিয়ে জানা গেছে,  আদিকাল থেকে খেয়া ঘাটে পারাপার হতে হয় খেয়া নৌকায়। তবে শুকনো মৌসুমে বাঁশের সাকো দিয়ে নদী পারাপার হতে হয়। বিগত কয়েক বছর  খেয়া ঘাটে পারাপারে জন্য বাঁশের সাকো ছিলো।এখন না থাকায় নৌকায় পারাপার হতে হয়।এখানে খেয়া নৌকায় মাঝি কম সময় থাকেন।নদীর এপার ওপার দড়ি বাধা আছে।খেয়া নৌকার যাত্রীরা দড়ি টেনে নৌকায় পারাপার হয়ে থাকেন। প্রায় দেড় যুগ ধরে ষষ্ঠি চন্দ্র তরুণীদাস চরবেড়া খেয়াঘাটে খেয়া নৌকার মাঝিগিরি করছেন বলে জানান।তিনি নগদ টাকা ও নদীর দু’পাড়ের গ্রামের বসতি পরিবারগুলোর কাছ থেকে পারাপারে বাৎসরিক ধান নেয়।বছরে প্রায় পচিশ মন ধান পেয়ে থাকেন বলে খেয়াঘাটের মাঝি জানান। চর গোজা গ্রামের বসতি মো. ইছাহাক মিয়া,তাইজুল ইসলাম, সোহেল রানা,মিলন হোসেন,শরীফ মিয়া সহ অনেকেই দৈনিক রুপালী বাংলাদেশ’কে  বলেন,খেয়া নৌকায় রশি টেনেই পারাপার হয়ে যার যার নানা গন্তব্যে যেতে হয়।চরবেড়ার বিদ্যালয় দুটিতে নদীর ওপারের (পূর্ব পাড়ের)  গ্রামগুলোর বসতি পরিবারের অনেক ছেলে মেয়ে পড়ালেখা করে। এরা খেয়া নৌকায়ই পারাপার হয়।এখন পানি কমেছে।খেয়া নৌকা আছে। সবাই সে খেয়া নৌকায় পারাপার হন।প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের অনেকেই ভরা বর্ষাকালে সন্তানদের সাথে নিজেরা  খেয়া নৌকায় পার হয়ে বিদ্যালয়ে রেখে যায় আবার বিকেলে এসে বাড়ীতে নিয়ে যান বলে জানায়। সলঙ্গা– ধামাইলকান্দি আঞ্চলিক পাকা সড়কের চরবেড়া কবরস্থানের সামনে থেকে ঝপঝপিয়া নদী পার হয়ে ভরমোহনীতে বোয়ালিয়া পাকা সড়কের সাথে এলজিইডির সড়ক যোগাযোগ ব্যবস্থা আছে।চরবেড়ায় ঝপঝপিয়া নদীর খেয়া ঘাটে একটি সেতু নির্মাণ দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর।এখানে সেতু নির্মাণ হলে সলঙ্গা-ধামাইলকান্দি সড়কের চরবেড়া থেকে ভরমোহনী হয়ে বোয়ালিয়া সড়কের সাথে সরাসরি সহজ যোগাযোগ ব্যবস্থা হবে।
সলঙ্গা ইউপির ৬ নং ওয়ার্ডের সদস্য (মেম্বর) কে. এম ওবায়দুল হক সুজন বলেন,চরবেড়ায় ঝপঝপিয়া  নদীতে সেতু নির্মাণ খুবই দরকার।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্টু বলেন,চরবেড়ায় খেয়াঘাটে সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন, চরবেড়া খেয়াঘাটে সেতু নির্মাণ হলে এলাকায় সহজ উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। নদীর দু’পাড়ের গ্রামের বসতি কৃষকেরা মাঠ থেকে কৃষি ফসলাদি নিয়ে সহজেই যে কোনো বাহনে পারাপার হতে পারবেন।
এলজিইডি উপজেলা প্রকৌশলী এম শহিদুল্লাহ বলেন, চরবেড়ার নদীতে সেতু নির্মাণকে আমরা গুরুত্ব দিয়েছি। সেখানে সেতু নির্মাণের পরিকল্পনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা দেয়া আছে। অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com