1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত মেলান্দহে দানকৃত জমিতে নতুন রাস্তা নির্মাণ, এলাকাজুড়ে আনন্দ-উৎসব বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল মাদক ও কৃষি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ চাইলেন এমপি মুশফিকুর রহমান লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ। নওগাঁ সদর-৫ আসনের এমপির উপস্থিতিতে নওগাঁ থিয়েটারের দোয়া ও ইফতার মাহফিল নওগাঁ কে. ডি. স্কুল প্রাঙ্গণে ২০২৬ খ্রিস্টাব্দের আগামী ২৫–৩১ মার্চ বইমেলা ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ। সোনাতলায় সাত মাসে ৫৪টি ট্রান্সফর্মার চুরি বগুড়া শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রাজশাহীতে বাংলাদেশ সাংবাদিক সংস্থার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠন।

মোঃ শাকিল আহামাদ বিশেষ প্রতিনিধি রাজশাহী
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে
 সাংবাদিকরা নির্যাতন ও বিভিন্ন মিথ্যা মামলা হয়রানির শিকার হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীতে গঠন করা হলো ১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল। বিনা খরচে সাংবাদিকরা এখান থেকে আইনী সহায়তা পাবে।
রোববার ২৩ ফেব্রুয়ারী সকাল ১০টায় রাজশাহী সিটি প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের বিশেষ সভায় আইনজীবিদেরও সমন্বয়ে নতুন গঠিত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ রফিকুল আলম, আহ্বায়ক সরকার শরিফুল ইসলাম ও সদস্য সচিব আফজাল হোসেন। এই সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান হলেন রাজশাহী আইনজীবি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, মহাসচিব হলেন এডভোকেট মাসুদ সরদার। এছাড়া পরিচালক পদে মনোনিত ৯ জন সদস্য হলেন যথাক্রমে এডভোকেট রজব আলী, এডভোকেট রিয়াজ উদ্দীন, এডভোকেট ইমতিয়ার মাসরুর আল আমিন, এডভোকেট মোজাম্মেল হক, এডভোকেট শাজাহান আলী ফাহিম, এডভোকেট গোলাম হোসেন, এডভোকেট সাজ্জাদ হোসেন প্রাং, এডভোকেট আব্দুল জলিল ও এডভোকেট ফারুক হোসেন। বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় শাখা, জেলা শাখা, মহানগর শাখা ও বিশ্ববিদ্যালয় শাখাসহ ৯টি উপজেলা শাখার সদস্যবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে কোন মামলা-হামলার স্বীকার হলে তাদেরকে বাংলাদেশ সাংবাদিক সংস্থার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের আইনজীবিগণ বিনা খরচে মামলা পরিচালনায় সহযোগিতা করবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com