1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাজেদা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এতে আহত হন ভ্যানের চালক।বুধবার (৪ নভেম্বর) সকালে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মাজেদা বেগম রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার স্বামীর নাম বাচ্চু মিয়া।দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এরপর বাস ফেলে পালিয়ে যান চালক।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, বেপরোয়া গতিতে চলছিল বাসটি।এ বিষয়ে পুঠিয়ার পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সকালে মাজেদা বেগম ভ্যানে চড়ে যাচ্ছিলেন। তখন বেপরোয়া বাসটি পেছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। তাতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাজেদা। ভ্যানচালক আহত হন। নিহতের স্বামী বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন। বাসের চালক পলাতক আছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com