1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রাজশাহী তানোর এ যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে হত্যা, স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

মোঃ নাসিরউদ্দিন  
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে
তানোরে পরিকল্পিত হত্যার অভিযোগে থানায় বিচার দাবি ভুক্তভোগী পরিবারের, রাজশাহীর তানোর উপজেলার ৭ নং চান্দুরিয়া ইউনিয়নের গাগরন্দ চকপাড়া গ্রামে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ রিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী রানা ইসলামের বিরুদ্ধে। রানা ইসলামের মা-বাবার সহযোগিতায় এই ঘটনা ঘটায় বলে এলাকাবাসী ও মেয়ের বাবা মা জানাই, অভিযোগ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় সূত্র ও পারিবারিক অভিযোগে জানা যায়, বিয়ের পর থেকেই রিয়ার কাছে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে চাপ সৃষ্টি করতেন স্বামী রানা ইসলাম। সাম্প্রতিক সময়ে বড় অঙ্কের টাকা দাবি করা হলে তা দিতে অপারগতা প্রকাশ করেন রিয়া। এ নিয়ে দাম্পত্য কলহ চরমে পৌঁছায়।
পরিবারের দাবি, নির্যাতনের একপর্যায়ে রিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখাতে তার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান এবং এটি পরিকল্পিত হত্যা বলে অভিযোগ তোলেন।
নিহতের বাবা-মা জানান, “আমাদের মেয়েকে যৌতুকের জন্য দীর্ঘদিন নির্যাতন করা হয়েছে। শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এলাকাবাসীরাও দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলেন, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা—তা নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে তানোর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com