1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৪৩৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৫ মার্চ মঙ্গলবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ ভর্তিযুদ্ধ সমাপ্তি ঘটে আজ বৃহস্পতিবার (৭ই মার্চ) পযর্ন্ত। ভর্তি পরীক্ষা চলাকালীন এই তিনদিন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পড়ে থাকা পলিথিন ব্যাগ, ঠোংগা, লিফলেট, পরিত্যক্ত কাগজ, প্লাস্টিক বোতলসহ ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালিয়েছে গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়টিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পরীক্ষা চলাকালীন সময়ে ভর্তিচ্ছু ও অভিভাবকদের ভিড়ের মধ্যে গিয়ে গ্রীন ভয়েস, রাবি’র সবুজ বন্ধুগণ উচ্ছিষ্ট ময়লা, পলিথিন, ঠোংগা, কাগজ, পেপার, প্লাস্টিকের বোতল, লিফলেট বিভিন্ন আবর্জনা পরিষ্কার করে ক্যাম্পাসের ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলে আসছেন।
এমন কার্যক্রমের সম্পর্কে জানতে চাইলে গ্রীন ভয়েস, রাবি শাখার সভাপতি আশিকুর রহমান ‌বলেন, আমরা ক্লিন ক্যাম্পাস ও গ্রীন ক্যাম্পাস করতে পরিচ্ছন্নতা অভিযান করছি। গতবারের ন্যায় এবারের ভর্তি পরীক্ষার তিনদিন আমরা কার্যক্রম পরিচালনা করি।
এসময় সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, “নিজেদের ক্যাম্পাস নিজেরাই রাখবো পরিচ্ছন্ন” এই চেতনা মননে ও মস্তিষ্ক ধারণ করে আমরা এই কার্যক্রম করছি।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়া শিক্ষার্থী প্রান্ত চন্দ্র পাল বলেন, “রাবি ক্যাম্পাস আমাদের। তাই আমাদের উচিত এই ক্যাম্পাসকে সুন্দর রাখা। শুধু পরিষ্কার করা নয়, আমাদের মানসিকতা থাকবে যে আমরা যত্রতত্র ময়লা বা উচ্ছিষ্ট ফেলে ক্যাম্পাসকে অপরিস্কার করব না।”
ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে যুক্ত ছিলেন তুহিনা, রিফাত, মাহিন, রহমত, সাদিয়া, শুভ, জয়ন্ত, রাজু, শিলা, সাদিয়া, রিয়া, সাকিব সহ গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ বন্ধুগণ। এছাড়াও ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে
গ্রীন ভয়েস, রাবি শাখার সবুজ বন্ধুগণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেন।
ভর্তি পরীক্ষার শেষ দিনে পরিষ্কার পরিচ্ছন্নতায় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক জনাব আলমগীর কবির।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com