1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার (৫ মার্চ) থেকে শুরু হচ্ছে। প্রথম দিন মঙ্গলবার ‘সি’ ইউনিটের (বিজ্ঞান), দ্বিতীয় দিন বুধবার ‘এ’ ইউনিটের (মানবিক) ও তৃতীয় দিন বৃহস্পতিবার ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে সোমবার থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের ছয়টি আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ১৩টি ট্রেনে অতিরিক্ত ১৮টি কোচ যুক্ত করা হচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আউয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাচ্ছন্দ্যে রেলভ্রমণ এবং যাত্রীর চাপ মোকাবিলায় সোমবার রাজশাহী-খুলনা রুটের সাগরদাঁড়ি এক্সপ্রেস, ৫ মার্চ রাজশাহী-গোবরা রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস, ৬ মার্চ রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটের তিতুমীর এক্সপ্রেস ও রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের ধূমকেতু এক্সপ্রেস ও ৭ মার্চ রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া আন্তঃনগর ট্রেন সিল্কসিটি, ধূমকেতু, পদ্মা, সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে দুইটি করে এবং বনলতা, বরেন্দ্র, তিতুমীর, ঢালারচর, বাংলাবান্ধা, চিলাহাটি, নীলসাগর এক্সপ্রেস ট্রেনে একটি করে অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com