1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রাবিতে আনর্ত স্বীকৃতি পাবেন তিনজন

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আনর্ত নাট্যমেলা-২০২৪। দুই দিনব্যাপি এই অনুষ্ঠান আগামী সোমবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে অনুষ্ঠিত হবে।থিয়েটার বিষয়ক পত্রিকা ‘আনর্ত’ এই মেলার আয়োজন করেছে। এবারের আনর্ত নাট্যমেলায় থিয়েটারের ‘প্রত্যক্ষ’ ও ‘নেপথ্য’ শাখায় তিনজনকে আনর্ত স্বীকৃতি (পুরস্কার) দেওয়া হবে।
যাত্রা শিল্পে প্রত্যক্ষ অবদানের জন্য মনোনীত হয়েছেন জ্যোৎস্না বিশ্বাস। যিনি যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাসের স্ত্রী এবং চলচিত্র নায়িকা অরুনা বিশ্বাসের মা। তিনি ২ হাজারের বেশি যাত্রায় সরাসরি অভিনয় ও ৩০টিতে প্রত্যক্ষ অবদান রেখেছেন।থিয়েটারের নেপথ্য শাখায় মনোনিত হয়েছেন বাবুল বিশ্বাস। তিনি বাংলাদেশ থিয়েটার আর্কাইভস এর কর্তা। নেপথ্যে থেকে তিনি বাংলাদেশের থিয়েটার সংশ্লিষ্ট সকল ডকুমেন্টস সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্ব দরবারে পরিচিতির কাজটি করে চেলেছেন।
এছাড়াও মনোনীত হয়েছেন রাজশাহীর থিয়েটারের একমাত্র আলোর (লাইট) মানুষ আবু তাহের। তিনি ২ হাজারের বেশি নাটক ও যাত্রায় লাইটিং করেছেন। তিনি তার নিজের জীবন ও সংসারকে উজাড় করে দিয়ে আলোর কাজ করেছেন। কিন্তু এখন মানবেতর জীবনযাপন করছেন।এই আনর্ত স্বীকৃতিতে (পুরস্কার) মনোনীত পাবেন- একটি ক্রেস্ট, সনদপত্র ও নগদ ১০ হাজার টাকা।
মনোনীতদের পুরস্কার প্রদান করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও ভারত-বাংলাদেশের শতাধিক বিশিষ্ট নাট্যজনের উপস্থিতিতে।উল্লেখ্য, গত ২০১৯ সালে প্রথম আনর্ত নাট্য মেলায় স্বীকৃতি পেয়েছিলেন মাস্টার তোফাজ্জল হোসেন (মরণত্তর), আলোর মানুষ জীবন কৃষ্ণ সাহা, সিরাজগঞ্জ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com