1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রাবিতে ইচ্ছের নেতৃত্বে অজয়-আশিকুর

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমাজসেবামূলক সংগঠন ইচ্ছের এক যুগ পূর্তি উৎসব এবং নতুন ২০২৪-২৫ এর কার্যকানির্বাহী কমিটি গঠন করা হয়েছে।  এতে ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অজয় সিংহ সভাপতি হিসেবে এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।সোমবার ( ১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে কেক কেটে এবং নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেকের মাধ্যমে অনুষ্ঠান উদযাপিত হয়।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাহেদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, কোষাধ্যক্ষ খন্দকার তারেক আব্দুল্লাহ, ইচ্ছে স্কুল পরিচালক তাসনিম জাহান, প্রচার সম্পাদক মোঃ জায়েদ খান স্বাধীন, মার্কেটিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, আমান ফাউন্ডেশন পরিচালক মাহাবুবা খাতুন মুক্তা।
 ‘ইচ্ছে’ একটি ব্যতিক্রমধর্মী সমাজসেবামূলক সংগঠন। ‘মেধা দেই, শ্রম দেই আর্তমানবতার সেবা করি, পৃথিবীকে বদলে দেই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ বছর পূর্বে আজকের এই দিনে যাত্রা শুরু হয় ইচ্ছের। 
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন (মাতিন), পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. এম. নজরুল ইসলাম মন্ডল, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক সাগর রানা।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অন্যতম উদ্যোক্তা শারমিন আক্তার জুঁই, ইচ্ছের বর্তমান উপদেষ্টা মোশাররফ হোসেন, তামান্না ফেরদৌস প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com