1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রাবিতে চূড়ান্ত আবেদনের তৃতীয় সিলেকশন রেজাল্ট প্রকাশিত

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য তৃতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সোয়া ১২টায় এ ফল প্রকাশ করা হয়েছে।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৩.৮৩, মানবিক ৪.১৭ এবং ব্যবসায় শিক্ষা ৩.৫০। ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৪২, মানবিক ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা ৫.০০।
চারটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। ইতোমধ্যে দুটি ধাপে আবেদন নেওয়া শেষ হয়েছে। যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সে পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না।
তৃতীয় ধাপে মনোনীত শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া চলবে ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত। তৃতীয় দফা শেষে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে পরবর্তী একটি ধাপে আবেদন করা যাবে। চতুর্থ দফায় ১০ ও ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com