1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান

রাবিতে পিঠা উৎসব শুরু কাল

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে শৈত্যোৎসব ও পিঠা-পুলি মেলা-১৪৩০। ক্যাম্পাস বাউলিয়ানার আয়োজনে এবং রিয়েল স্টার প্রোপার্টিস লিমিটেডের নিবেদনে অনুষ্ঠিত হবে এ মেলা।
আগামী ১-২ ফেব্রুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুরঞ্জন সমাদ্দার ছাত্রশিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) সংলগ্ন মাঠে “শীতের আমেজে পিঠার গন্ধে, বাউল মাতে মন-আনন্দে” প্রতিপাদ্যকে সামনের রেখে দ্বিতীয়বারের মতো আয়োজিত হবে এ মেলাটি।
বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে তারা জানান,মেলাটির উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সাব্বির সাত্তার। 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত থাকবেন ক্যাম্পাস বাউলিয়ানার সদস্যবৃন্দ।
সংবাদ সম্মেলনে ক্যাম্পাস বাউলিয়ানার কো-ফাউন্ডার কে এস কে হৃদয় বলেন, বিগত কয়েক বছর ধরে আমরা এ উৎসব পালন করে আসছি। ক্যাম্পাস বাউলিয়ানা সবসময় মূলধারার গানকে ভালোবেসে এবং লোকগানকে নান্দনিক রূপ দিতে চেষ্টা করে। শীতের আবেশে নানা রকম পিঠা মানুষকে প্রাণোচ্ছল করে। তাই সকল সাধারণ মানুষকে শীতের আমেজ পৌঁছাতে আমরা এ উৎসবের আয়োজন করছি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের গানের দল ‘ক্যাম্পাস বাউলিয়ানা’-এর আয়োজনে উৎসবের সার্বিক সহযোগিতায় আছেন রিয়েল স্টার প্রোপার্টিজ লিমিটেড। এছাড়াও আছেন হাস পাগল ও জেসিআই রাজশাহী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com