1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয় মসজিদ আল্লাহর ঘর, সেখানে রাজনীতি বন্ধ করতে হবে: সংসদে রেজা আহাম্মেদ এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতকর্মীদের জরুরি নির্দেশ

রাবির আইন বিভাগ

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৪১১ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক সাঈদা আঞ্জু। বুধবার (২৪ জানুয়ারি) তাঁর হাতে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান। আগামীকাল থেকে তাঁর দায়িত্ব কার্যকর হবে। আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি।
অধ্যাপক সাঈদা আঞ্জু চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে মাধ্যমিক ও রাজশাহী কলেজ থেকে ১৯৯৭ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০০১ সালে স্নাতক ও ২০০২ সালে স্নাতকোত্তর পাশ করেন। ২০১০ সালে রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালের ৮ মে তিনি রাবির আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৭ সালে ৮ মে সহকারী অধ্যাপক, ২০১২ সালের ১ জুলাই সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি অধ্যাপক পদে উন্নীত হন। স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অধিকার করায় স্বর্ণপদক পান অধ্যাপক সাঈদা আঞ্জু।
তৃণমূলের সংগ্রামী নারীদেরকে আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে মহিলাবিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় ‘শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে রাজশাহী বিভাগীয় পর্যায়ে অধ্যাপক সাঈদা আঞ্জু শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা পান।
দায়িত্ব গ্রহণ করে তিনি বলেন, সভাপতি একটা রুটিন দায়িত্ব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সভাপতির উপর অর্পিত দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করার ইচ্ছা পোষণ করছি। ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আইন বিভাগের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে এই প্রত্যাশা রাখছি।
দায়িত্ব গ্রহণকালে আরো উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, অধ্যাপক আব্দুল হান্নান, অধ্যাপক মো. আব্দুল আলিম, অধ্যাপক মো. আব্দুর রহিম মিয়া, অধ্যাপক শাহিন জোহরা, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক সালমা আক্তার খানম, সহযোগী অধ্যাপক মোসা. মমতাজ খাতুন, সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com