1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক

রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বেরোবি কেন্দ্রে রাউটার ও মোবাইলসহ আটক ১

রাকিবুল হাসান মুন্না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে গিয়ে পকেট রাউটার ও মোবাইল ফোনসহ এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
আটক পরীক্ষার্থীর নাম জিএম সারোয়ার আহমেদ। তিনি কারমাইকেল কলেজ থেকে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁর পিতা শামীম আহমেদ ও মাতা আইরিন আক্তার, তারা রংপুরের বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, সকাল ১১টায় রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষার্থীরা বেরোবি কেন্দ্রে প্রবেশ করতে থাকেন। এ সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশিকালে জিএম সারোয়ার আহমেদের কাছে একটি পকেট রাউটার ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে তাঁকে আটক করা হয়।
এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ খান বলেন, “ভর্তি পরীক্ষায় অংশ নিতে ঢোকার সময় রাউটার ও মোবাইল ফোনসহ একজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাঁর অভিভাবকদের ডাকা হয়েছে। তাঁরা এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানান, “পরীক্ষার গেটে মেটাল ডিটেক্টরে ধরা পড়ার সময় দেখা যায়, পরীক্ষার্থী বগলের নিচে জ্যাকেটের তলে এবং পকেটে মোবাইল ও রাউটার লুকিয়ে রেখেছিলেন। তাঁর অনলাইনে উত্তর দেখার উদ্দেশ্য থাকতে পারে। বিষয়টি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা দেখছেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
পরে এক প্রেস ব্রিফিংয়ে বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। বেরোবি কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ।” ডিভাইসসহ পরীক্ষার্থী আটকের বিষয়ে তিনি বলেন, “অযাচিত ডিভাইস নিয়ে প্রবেশের সময় একজনকে আটক করা হয়েছে। আমরা এ বিষয়ে আইনের আশ্রয় নেব।” এ ছাড়া পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী অচেতন হয়ে পড়লে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহিম সাগর বেরোবি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, “এখানকার পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর। সুষ্ঠু আয়োজনের জন্য বেরোবি কর্তৃপক্ষকে ধন্যবাদ। ডিভাইসসহ পরীক্ষার্থী আটকের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ প্রশাসন সিদ্ধান্ত নেবে।”
উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাবির ‘সি’ ইউনিট এবং শনিবার (১৭ জানুয়ারি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com