1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাবি পাঠক ফোরামের সভাপতি সাগর, সম্পাদক সাদেকুল

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরামের ৩২তম কার্যনিবাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সাগর ইসলামকে সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাদেকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে পাঠক ফোরামের উপদেষ্টামন্ডলীর সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো.সাদেকুল আরেফিন ২১ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি-১ আরবি বিভাগের রাকিবুল ইসলাম, সহ-সভাপতি-২ মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ফারিয়া ইসলাম সুপ্তি, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের মো. তাইজুল ইসলাম।
এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন ইতিহাস বিভাগের আবু সাঈদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান শোভন (প্রাণিবিদ্যা বিভাগ), কোষাধ্যক্ষ দ্যুতি বিশ্বাস (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), প্রচার বিষয়ক সম্পাদক মোছা. হাবিবা আক্তার রিয়া (প্রাণিবিদ্যা বিভাগ) , সহ-প্রচার সম্পাদক সাব্বির হোসেন (উর্দু বিভাগ), সাহিত্য ও সাধারণজ্ঞানবিষয়ক সম্পাদক পারশা জাহা রাতুল (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), সহ-সাহিত্য ও সাধারণজ্ঞানবিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী (মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ), করিগরিবিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), সহ-কারিগরি বিষয়ক সম্পাদক মো. বায়েজিদ খান (ইসলামিক স্টাডিজ বিভাগ), প্রকাশনা সম্পাদক ওমর ফারুক নাঈম (বাংলা বিভাগ) , সহ-প্রকাশনা সম্পাদক আল শাহীন শামীম (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), দপ্তর সম্পাদক মো. শামীম আলম (সমাজকর্ম বিভাগ), সহ-দপ্তর সম্পাদক মো. আব্দুল আলীম (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), পাঠকক্ষ সম্পাদক- মো. ইয়াসিন আরাফাত উৎস (প্রাণিবিদ্যা বিভাগ), কার্যকরী সদস্য-১ সাদিয়া আক্তার (সমাজকর্ম বিভাগ),  এবং কার্যকরী সদস্য-২ মনিরুল ইসলাম (আরবি বিভাগ)।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম একটি ক্যারিয়ার গঠনমূলক ছাত্র সংগঠন। ১৯৮৯ সালের ৪ই এপ্রিল আরিফ হাসনাতের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়ে ৩৫ বৎসর পূর্ণ করতে যাচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com