1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রাবি পিডিএফ’র সভাপতি মাসুদ, সম্পাদক জসিম

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) এর ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি মেনেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল-মাসুদ সভাপতি ও আরবি বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দিন রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পিডিএফ ইয়ুথ নেট ডেপুটি টিম লিড মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির তালিকা প্রকাশ করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মনির হোসেন মাহিন ও আয়েশা সিদ্দিকা, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন চন্দ্র ও ফাহিমা আক্তার খুশি, অর্থ সম্পাদক আল শাহিন,  অনুষ্ঠান ব্যাবস্থাপনা সম্পাদক প্রসেনজিৎ টিগ্গা, সাংগঠনিক সম্পাদক আলফাজ উদ্দিন, দপ্তর সম্পাদক মো.ফয়সাল কবির, ছাত্র কল্যাণ সম্পাদক মোছা. লতা আক্তার,কমিউনিকেশন সম্পাদক জান্নাত আরা নওশিন, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি সম্পাদক মোছা. হাবিবা আক্তার, বার্তা সম্পাদক নাদিম আলী, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা সম্পাদক মো. ইমরান হুসাইন, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো.লিটন আলী, করপোরেট নেটওয়ার্কিং সম্পাদক মিদুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক আতিয়া ফেরদৌস সিলভি ও ক্রিয়া সম্পাদক মোঃ আজহার।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে মিশকাত রুমান মিশু ও মোহাম্মদ ইবরাহীম আহমেদ। উল্লেখ্য, পিডিএফ প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে রাবিতে প্রতিষ্ঠা লাভ করে পিডিএফ। একই লক্ষ্যে ঢাবি, জাবি এবং জবিতেও কাজ করে যাচ্ছে সংগঠনটি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com