1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রাবি ভর্তি পরীক্ষার শিফটভিত্তিক রোল ও সময়সূচি প্রকাশ

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯৬ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে শিফট-ভিত্তিক তথ্য প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. তারিকল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ মার্চ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১১০০০১-১২৮৬৯৬ রোল, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৩০০০১-১৪৮৬৯৬ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ১৫০০০১-১৬৮৬৯৬ রোল ও চতুর্থ শিফট বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ১৭০০০১-১৮৮৬৯৭ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫ মার্চ ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১০টা। এই শিফটে বিজ্ঞানের ৩১০০০১-৩২৮৬৪৪ পর্যন্ত রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞানের ৩৩০০০১-৩৪৮৬৪৪ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিজ্ঞানের ৩৫০০০১-৩৬৮৬৪৪ রোল ও চতুর্থ শিফট বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞানের ৩৭০০০১-৩৮৮৬৪৫ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৭ মার্চ শেষ দিন ১ম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অ-বিজ্ঞানের ৩৯০০০১-৩৯১৭৭৭ রোল,  দ্বিতীয় শিফটে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ২১০০০১-২২৫৬২৫ রোল পর্যন্ত বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অ-বাণিজ্যের ২৫০০০১-২৬৮৯১৬ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, ২০২৩-২৪ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চার হাজার ৮৭ আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৮৫ হাজার ৬৮০টি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com