1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রামগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

ওমর ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে
সভাপতি তাহের, সাধারণ সম্পাদক কাউছার।লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক মানবজমিনের আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর মোঃ কাউছার হোসেন নির্বাচিত হয়েছে। শনিবার দুপুরে রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পদে নবচেতনার মনির হোসেন বাবুল, সহ-সভাপতি পদে আমাদের সময়ের জাকির হোসেন পাটোওয়ারী, যুগ্ন-সাধারণ সম্পাদক কালবেলার ইকবাল হোসেন,সহ সম্পাদক পদে ইকবাল খন্দকার শান্ত, অর্থ সম্পাদক পদে আমার সংবাদের রাজু হোসেন, দপ্তর সম্পাদক পদে বাংলাদেশের আলোর জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তামজিদ হোসেন রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসানুজ্জামান, কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন সাকা, এমরান হোসেন পাটোওয়ারী, এমরান হোসেন রাজন, মাসুদ রানা মনি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম ও প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন। এসময় নির্বাচন কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম বাবর ও রহমত উল্যাহ পাটোওয়ারী। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com