1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রামপালে দেশীয় তৈরি অস্ত্রসহ গ্রেফতার

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপালে র‌্যাব-৬ এর অভিযানে মোঃ সোলাইমান মোল্লা(৪৪) নামের এক ব্যক্তিকে দেশীয় ওয়ান শুটার গানসহ গ্রেফতার করেছে। সে উপজেলার রামপাল সদর ইউনিয়নের চিত্রা গ্রামের মোঃ দাউদ মোল্লার ছেলে।শুক্রবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ভাগা বাজার সংলগ্ন মেসার্স কামাল ফিলিং এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে র‌্যাব-৬ এর চৌকস একটি দল তাকে গ্রেফতার করে।
রামপাল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে যে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল জানতে পারে যে, কতিপয় ব্যক্তি অস্ত্র কেনা-বেচার উদ্দেশ্যে ভাগা বাজার সংলগ্ন মেসার্স কামাল ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছে। এ সংবাদ পেয়ে  উপ-পরিদর্শক সুবীর সাহার নেতৃত্বে র‌্যাব-৬ এর একটি দল ঐ স্থানে পৌঁছালে এক সোলাইমান মোল্লা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা  ধাওয়া করে তাকে গ্রেফতার করে এবং তার দেহ তল্লাশী করে কোমর থেকে হলুদ কাপড়ে জড়ানো একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করে। এছাড়া ঐসময়ে তার কাছ থেকে Vivo Y22 মডেলের একটি স্মার্ট মোবাইল ফোন, ০১৯২৮-৭৩৭০৪৮ নম্বরের একটি সিমকার্ড,  Maximus M243m মডেলের একটি বাটন মোবাইল ফোন, ০১৯৪২-৯৩৭৬৬০ নম্বরের একটি সিমকার্ড উদ্ধার করে। ধৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে বলে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে স্বীকার করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান যে, শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোলাইমান মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে র‌্যাব একটি মামলা দায়ের করেছে এবং আজ শনিবার (৩ ফেব্রুয়ারী) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com