1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রামপালে বসত ঘরের চাল কেটে দেয়ার অভিযোগ

মোঃ শাহজালাল গাজী
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে
রামপালে জমির দাবী করে বসত ঘরের টিনের চাল কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তর্কিত জমির উপর বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও ঘরের চাল কেটে দেয়ার ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. নাসির উদ্দীন।
অভিযোগে জানা গেছে, উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের মৃত আ. লতিফের ছেলে মো. নাসির উদ্দীন তার ভোগদখলীয় জমিতে ঘর নির্মাণ করে দীর্ঘ ১৫ বছর ধরে বসবাস করছেন। রবিবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টায় একই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম ওই একই জমি তার দাবী করে জোরপূর্বক ঘরের চাল কেটে দেন। এতে বাঁধা দিতে গেলে সাইফুল তাদের গালাগাল ও ভয়ভীতি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করেন। যা জেএল ৯৬ সিকিরডাঙ্গা মৌজার ৩৭৮, ৩৮৫ ও ৩৮২ দাগের ডাঙ্গা জমি।
এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সামাজিক ও রাজনৈতিকভাবে একাধিকবার সালিশ বৈঠক করে জমির সীমানা নির্ধারণ করা হয়েছে। তারা কোন সালিশ মানেন না। তার ঘরের চালের পানি পড়ে আমার পুকুরের পাড় ভেঙ্গে যাচ্ছে। বারবার বলার পরেও ঘরের চাল না সরানোর জন্য কেটে দেয়া হয়েছে বলে তিনি স্বীকার করে বলেন ওই জমিতে আদালতে মামলা চলছে।
এ ব্যাপারে রামপাল থানার ওসি সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরে সেখানে ফোর্স পাঠিয়ে উভয়কেই শান্ত থাকার জন্য বলা হয়েছে। উভয়ের সাথে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com