1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রামপালে মৎস্য ঘের দখল নিয়ে সংঘর্ষ, প্রতিপক্ষের হামলায় আহত ৩

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে
সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাইনতলা ইউনিয়নের কাশিপুর এলাকার ‘‘দিয়ের খোলা’’ নামক মৎস্য ঘেরে এ সংঘর্ষ হয়।
রামপাল থানা ও আহতের পরিবার সূত্রে জানা গেছে যে, প্রয়াত চেয়ারম্যান খাঁন তায়েব আলীর ছেলে খাঁন সোহাগ আলী আলিপুর গ্রামের (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) ইউনুছ গাজীর ছেলে মোঃ ফরিদ গাজী ও অন্যান্য লোকদের জমি লিজ নিয়ে দীর্ঘদিন মৎস্য ঘের করে আসছে। সোহাগ খাঁন দীর্ঘদিন ঘের করলেও হারীর টাকা ঠিকমতো পরিশোধ করেন না বলে আহতদের পরিবারের সদস্যরা জানান। মোঃ ফরিদ গাজী চাকুরি অবসরজনিত কারণে সে এ বছর তার নিজস্ব জমিতে ঘের পাহারা দেওয়ার জন্য ঘর তৈরি করতে একই এলাকার মোল্লা মোয়াজ্জেম হোসেন (বুলু) ও শেখ তৈয়ব আলীসহ কয়েকজনকে নিয়ে তার ঘেরে গিয়ে বাসা তৈরি করতে যায়। এসময় সাবেক চেয়ারম্যান মৃত খাঁন তায়েব আলীর ছেলে খাঁন মুক্ত, খাঁন আনিস, খাঁন রতন, খাঁন সোহাগ আলী ও একই এলাকার মৃত খান শরীফ উদ্দিনের ছেলে খাঁন ফিরোজ, হেমায়েত উদ্দিনের ছেলে খাঁন আজমুল ও শেখ নোয়াব আলীর ছেলে শেখ ফয়সাল সহ কয়েকজন ফরিদ গাজীর লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ফরিদ, বুলু ও তৈয়েব আলী মারাত্মক জখম হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তৈয়েব শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় এ নিয়ে অসন্তোষ বিরাজ করছে। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, এ ব্যপারে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com