1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রামুর ৬ ইটভাটাকে ২১ লাখ টাকা জরিমানা

মোহাম্মদ নুরুল আমিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে ইটভাটাই অভিযান পরিচালনা  করেছে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়। এ সময় রামুর ৬ ইটভাটাকে ২১ লক্ষ টাকা জরিমানা করেছে। ওই সময় একটি ইটভাটার চুল্লি গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর, এছাড়া পাঁচটি ইটভাটা সিলগালা করা হয়। সোমবার ১৯ই ফেব্রুয়ারি দিনব্যাপি রামু উপজেলার বিভিন্ন ইট ভাটায় এই অভিযান চালানো হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী সচিব কাজী তামজীদ আহমেদ। কক্সবাজারের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান ইট প্রস্তুত ও স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী এসব ইটভাটাকে জরিমানা করা হয়, এবং  এই অভিযান অব্যাহত থাকবে। জরিমানা করা ইটভাটা গুলো হলো রামুর ধোঁয়াপালয়ের  এস, বি, এস,ব্রিকসকে ৫ লাখ টাকা,  একই এলাকার বি,কে,বি ব্রিকসকে ৩ লাখ টাকা,  রামুর খুনিয়া পালংয়ের এসএসবি ব্রিকসকে ইউনিট-২ কে ৪ লাখ টাকা, একই এলাকার এসএসবি ব্রিকসকে ইউনিট-১ কে ৩ লক্ষ টাকা, রামুর পশ্চিম মেরংলোয়ার আল হেরাম ব্রিকসকে ৩ লাখ টাকা, একই এলাকার এম ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় এস,বি,এস, ব্রিককস এর চুল্লী ধংশ করা হয়। বাকি ইটভাটা গুলো বন্ধ করে দেওয়া হয়।
এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন ককসবাজার কার্যালয়ের পরিদর্শক মুসাইব ইবনে রহমান, সহকারি পরিচালক সাইফুল ইসলাম, সিনিয়র সেমিস্ট আব্দুস সালাম সহ আইন শৃঙ্খলা বাহিনী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com