1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল মাদক ও কৃষি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ চাইলেন এমপি মুশফিকুর রহমান লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ। নওগাঁ সদর-৫ আসনের এমপির উপস্থিতিতে নওগাঁ থিয়েটারের দোয়া ও ইফতার মাহফিল নওগাঁ কে. ডি. স্কুল প্রাঙ্গণে ২০২৬ খ্রিস্টাব্দের আগামী ২৫–৩১ মার্চ বইমেলা ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ। সোনাতলায় সাত মাসে ৫৪টি ট্রান্সফর্মার চুরি বগুড়া শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ‎রাস্তা চলাচলে কয়রার মানুষের ভোগান্তির শেষ কোথায় “জ্ঞানের জগৎ”: অমর একুশে বইমেলা ২০২৬-এ তৌফিক সুলতান স্যারের জ্ঞানভিত্তিক গ্রন্থ

রায়গঞ্জ দেশের বৃহত্তর লক্ষীপূজার আয়োজক ঘুড়কা গ্রাম

Md Jake Ullah
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশের সর্ব বৃহত্তর লক্ষীপূজার আয়োজক ঘুড়কা গ্রাম। ইতিহাস ঐতিহ্যের নির্দশনে ভরপুর এ গ্রামের পাশ দিয়ে প্রবাহমান ফুলজোড় নদী। কোজাগরী পূর্ণিমা উপলক্ষে ঘুড়কায় প্রতি বছর আড়ম্বরের সাথে জমকালো ভাবে লক্ষীপূজা অনুষ্ঠিত হয়। এ গ্রাম লক্ষীপূজার আয়োজক হয়ে সুনাম অর্জন করেছে বহু আগেই। প্রশাসনের সহযোগিতা মনোমুগ্ধকর আলোকসজ্জা মানুষের আতিথিয়্য প্রণার কারণে দিন দিন পূজার সংখ্যা বাড়ছে বলে জানান আয়োজক কমিটি।
২ দিন ব্যাপী লক্ষীপূজার আনন্দ উপভোগ করতে দূর দূরান্তে বিভিন্ন ধর্মের মানুষের পদচারণায় উৎসবে পরিণত হয় গ্রামে। গত ২০ বছর হলো ঘুড়কায় আড়ম্বরপূর্ণ লক্ষীপূজার সুনাম ছড়িয়ে পরে দেশব্যাপী। নাটোরে ,বগুড়া নওগাঁ পাবনা ঢাকা রাজশাহী জেলার বিভিন্ন প্রান্ত থেকে পূজায় দেখতে আসা দর্শনার্থীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীতে নিযুক্ত থাকা কর্মীদের। ছোট্ট গ্রামে ৩০ টি লক্ষীপূজার আয়োজন করতে পেরে গর্বিত এলাকাবাসী। ঘুড়কা দুর্গা মন্দিরের সভাপতি গৌতম কুমার কুন্ডু ও ক্যাত্যয়নী মন্দিরে সভাপতি প্রদীপ কুমার দাস জানান,সৌহার্দপূর্ণ পরিবেশে এ পূজা অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com