1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন

রায়পুরায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাদ্দাম উদ্দিন রাজ
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুরে তাকে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে আটক করে। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, মঞ্জুর এলাহীর বিরুদ্ধে এক বা একাধিক মামলার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মামলার বিস্তারিত কিংবা অভিযোগের ধরন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদ এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা শুরু হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com