1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার

রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মোঃ লিটন হোসেন 
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে মাছ বাজার গলিতে বিশ্বনাথ ডাক্তারের দোকানের উত্তর পাশ থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাজারের মুদি দোকান, তেল মিল, ইলেকট্রনিক সামগ্রী, খেলনা ও কার্পেটের দোকানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মফিজ বেপারী মুদি দোকান, আলী ভ্যারাইটিজ, আল আমিন ওয়েল মিল, দেলোয়ার স্টোর (চায়ের দোকান), নাহিদ স্টোর, ফয়সাল ইলেকট্রনিকস, তারেক রেক্সিন হাউস এবং মাতাব্বর এন্টারপ্রাইজ। এছাড়া মাসুদ স্টোর আংশিক ক্ষতির শিকার হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রায়পুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
প্রত্যক্ষদর্শী সিয়াম হোসেন বলেন,
“আমরা তখন বাংলা বাজারে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে এসে দেখি আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে রায়পুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে আসে।”
আরেক প্রত্যক্ষদর্শী ছাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন জানান, আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও তরুণ যুবকরাও সর্বাত্মক সহযোগিতা করেন।
ঘটনায় কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com