২৬ শে মার্চ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে লক্ষ্মীপুর জেলা রায়পুর প্রেসক্লাব।
আজ বৃহস্পতিবার ২৬ শে মার্চ সকালে রায়পুর উপজেলায় অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
ঔ এ সময় রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম মিন্টু , সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক জহির হোসেন,এম আর সুমন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের
স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা এবং
তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
নেতৃবৃন্দ বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখতে
বদ্ধপরিকর।”