1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রুয়েটে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি)  রাত ১২টা ১ মিনিটে রুয়েট কেন্দ্রীয় শহিদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন যন্ত্রকৌশল অনুষদের ডীন ও দৈনন্দিন কাজের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনসহ সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপরই শিক্ষক সমিতি, রুয়েট শাখা ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি, অফিসার্স এ্যাসোয়িশন, কর্মচারী সমিতি, বিভিন্ন হলের প্রভোস্টসহ রুয়েটস্থ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
দুপুরে রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিসট্রার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল সহ বিভিন্ন অনুষদের ডীন, ইন্সটিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com