1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন

রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের নির্বাচনী প্রচার ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বি এম আবুল হাসনাত
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু কে বিজয়ী করার লক্ষ্যে প্রচার ও প্রস্তুতি আলোচনা সভা করে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার মুড়াপাড়া ইউনিয়নের উপজেলা বালুর মাঠে এই নির্বাচনী প্রচার ও প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুড়াপাড়া ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: আমিনুল ইসলাম প্রিন্স, সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: কামাল হোসেন, সভা সঞ্চালনা করেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: ওবায়দুল হক রকি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের  সিনিয়র যুগ্ম আহবায়ক মো: শামীম মিয়া, যুগ্ম আহবায়ক মো: শফিকুল ইসলাম, আজীম সরকার, রাজীব ভূইয়া, আরিফুজ্জামান ইমন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, ২ নং সাংগঠনিক সম্পাদক পলাশ ফারুক, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি মো: নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম, চনপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মনির হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক আল আমীন, মুড়াপাড়া ইউনিয়ন মহিলাদল নেত্রী সেফালী স্মৃতি, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: সাব্বির শিকদার, সাধারণ সম্পাদক নিজাম মিয়া, সিনিয়র সহ সভাপতি হামিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: সেলিম মিয়া, যুবদল নেতা শরীফ শিকদার, অহিদুল্লাহ মিয়া, স্বপন মিয়া, খোরশেদ আলম, শাহ আলম সহ মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: আমিনুল ইসলাম প্রিন্স বলেন, আসন্ন নির্বাচনে মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু কে বিপুল ভোটে জয়লাভের মাধ্যমে প্রমাণ করতে হবে যে রূপগঞ্জ বিএনপির ঘাঁটি। তিনি আরো বলেন, এই নির্বাচন ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই এই নির্বাচনে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com