1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

লক্ষ্মীপুরে ফার্মেসিসহ ৪ প্রতিষ্ঠানের জরিমানা

ওমর ফারুক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসি ও সুপারিতে হাইড্রোজ মেশানোর দায়ে খলিলুর রহমান নামে এক ব্যবসায়ীকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ও চালতাতলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স এস জাহান ফার্মেসিকে ৩০ হাজার, আনোয়ারা ফার্মেসিকে ২০ হাজার ও মেসার্স এস এস কে সানি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এ জরিমানা করা হয়েছে। এছাড়া চলতাতলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে সুপারিতে ক্ষতিকর হাইড্রোজ ও নিম্ন মানের রং মেশানোর দায়ে খলিলুর রহমান নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন উপস্থিত ছিলেন।এ বিষয়ে নুর হোসেন জাগো নিউজকে বলেন, উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। তিন ফার্মেসি ও একজন সুপারী ব্যবসায়ীকে মোট এক লাখ ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। এরমধ্যে উপজেলা প্রশাসন ৯০ হাজার টাকা ও ভোক্তা অধিকার ২০ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা আদায় করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com