1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

লক্ষ্মীপুরে বাসর ঘরে নববধূর পুত্র সন্তান প্রসব

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে বিয়ের দিন বাসর ঘরে ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দিয়েছেন রিয়া আক্তার। এতে হতাশ হয়ে পড়েছেন নববিবাহিতার স্বামী সজীব।ঘটনাটি ঘটেছে ৪নং চররুহিতা ইউনিয়নের রসূলগঞ্জ বাজারের সাথে তনু মিয়া হাজী বাড়িতে। আবু তাহেরের ছেলে সজীবের সাথে বিয়ে হয় একই উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গঙ্গাপুর গ্রামের আইয়ুব আলী ব্যাপারী বাড়ীর নুর নবীর মেয়ে রিয়া আক্তারের।
পারিবারিকভাবে ঘটক সাহাবুদ্দিনের মাধ্যমে উভয় পক্ষের সম্মতিক্রমে ৫ ফেব্রুয়ারি সোমবার তাদের বিয়ে হয়। বিয়ের পর সামাজিক নিয়ম অনুযায়ী ছেলে পক্ষ নববধূকে বাড়িতে নিয়ে আসে। এরপরই ঘটে বিপত্তিকর এই ঘটনা। বাসর ঘরে নববধূ জন্মদেন এক পুত্র সন্তান। এতে হতাশ হয়ে পড়েন সজীব ও তার পরিবার।
সজীবের পিতা আবু তাহের জানান, ঘটক শাহাবুদ্দিনের মাধ্যমে মেয়ে দেখে লক্ষীপুর কোর্টের এফিডেভিটের মাধ্যমে বিয়ে করিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসি। রাতে আমাদের নতুন বৌ একটি পুত্র সন্তানের জন্ম দেন। এতে আমরা হতাশ। মেয়ের পিতাকে খবর দিয়েছি, আসলে আমরা সিদ্ধান্ত নেব।
মেয়ের পিতা নূর নবী জানান, মেয়েকে বিয়ে দেয়ার পর ছেলেপক্ষ তাদের বাড়িতে নিয়ে যায়। মঙ্গলবার সকালে ফোন করে জানান আমার মেয়ে নাকি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এ ব্যাপারে আমি আর কিছুই জানি না।
লক্ষ্মীপুর পুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী জানান, বিভিন্ন মাধ্যমে ঘটনাটি শুনেছি। বুধবার বিকেলে ছেলে পক্ষ মেয়েকে মেয়ের বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মেয়ে এখন মেয়ের বাপের বাড়িতে আছে।লক্ষ্মীপুর সদর মডেল থানার (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, জরুরি ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ এক নববধূর পুত্র সন্তান জন্মদানের বিষয়টি জানতে পারে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com