1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ।

মুশফিকুর রহমান সৈকত 
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
লক্ষীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে বিএনপি সমর্থিত আমির হোসেন সুমন ও বাহারুল আলম নামে দুই নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ধরনের সংবাদ প্রকাশ করায় পুরো ইউনিয়ন জুড়ে মানুষের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
ভুক্তভোগী আমির হোসেন সুমন দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামের দেওয়ানজি বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে ও ইউনিয়ন শ্রমিকদল নেতা।
অপর ভুক্তভোগী বাহারুল আলম একই এলাকার বকশি বাড়ির মৃত  হাবিবুল্লাহর ছেলে ও চন্দ্রগঞ্জ থানা কৃষক দল নেতা।
রোববার দুপুরে ভুক্তভোগীরা স্থানীয় একটি গণমাধ্যম অফিসে এসে ষড়যন্ত্র মূলক সংবাদের  প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থন ও এর অঙ্গসংগঠন কৃষক দল ও শ্রমিক দলের রাজনীতির সাথে তারা সম্পৃক্ত থাকায় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নানা ষড়যন্ত্রের কারণে কয়েকটি মামলা দিয়ে তাদের হয়রাণি ও তাদের পরিবার-পরিজনকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হতে হয়েছে। জেল-জুলুম, নির্যাতন সহ্য করে আইনী প্রক্রিয়ায় তারা মামলাগুলো মোকাবেলা করলেও ষড়যন্ত্রকারীরা জাতীয়তাবাদী মূল্যবোধ ও আদর্শ থেকে তাদের হটাতে পারেনি।
সম্প্রতি তাদেরকে নিয়ে ষড়যন্ত্রকারীরা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়ানোর জন্য সংবাদ প্রচার করে। এটি তাদের ও স্থানীয় মানুষের  দৃষ্টিগোচর হলে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া।
এধরনের সংবাদে কেউ বিভ্রান্ত না হয়ে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে প্রশাসনের হস্তক্ষেপ  দাবি করেন কৃষক দল নেতা বাহার ও শ্রমিক দল নেতা সুমন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com