1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

লক্ষ্মীপুর সদরে চেয়ারম্যান পদে আলোচনায় মুক্তিযোদ্ধা নুরনবী

ওমর ফারুক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী প্রার্থী হওয়ার আলোচনা চলছে। ইতিমধ্যে তিনি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন।
নুরনবী চৌধুরী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি। তিনি সদর উপজেলা দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের চেয়ারম্যান ছিলেন। নুরনবী জেলা শহরের মধ্য বাঞ্চানগর এলাকার বাসিন্দা। দালাল বাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে তাঁর গ্রামের বাড়ি।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭২ সালে নুরনবী বৃহত্তর নোয়াখালীর অধীনস্থ তৎকালীন লক্ষ্মীপুর থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৭৪ সালে তিনি লক্ষ্মীপুর থানা যুবলীগের সাংগঠনিক ও
পরবর্তীতে সাধারণ সম্পাদক মনোনীত হন। ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ৪ ছেলেও আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। এরমধ্যে বড় ছেলে এডভোকেট আরিফুন নবী চৌধুরী রাসেল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, মেঝো ছেলে শরীফুন নবী চৌধুরী সাবেক সদস্য, সেজো ছেলে চৌধুরী মাহমুদুন্নবী সোহেল সাবেক সভাপতি ও ছোট ছেলে কামরুন নবী •
চৌধুরী সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগতদিনে তারা দায়িত্বপ্রাপ্ত সংগঠনের পাশাপাশি জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কাজ করেছেন। লক্ষ্মীপুর-২ আসনে নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের জন্য ভোটারদের ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালিয়েছেন।এ ব্যাপারে নুরনবী চৌধুরী বলেন, গ্রায় ৫২ বছর ধরে আমি রাজনীতির সঙ্গে জড়িত। দল ও মানুষের কল্যানে সবসময় কাজ করেছি। ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালেও জনগণের স্বার্থকে বড় করে দেখেছি। তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com