1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

লক্ষ্মীপুর-২ আসনে জামায়াত প্রার্থী মাস্টার

মাহমুদুর রহমান মনজু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইঁয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও আসন কমিটির পরিচালক মাওলানা ফারুক হোসেন, মোহাম্মদ নুর নবী, আসন কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুল আউয়াল রাসেল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হুমায়ুন কবির, সেক্রেটারি ফয়েজ আহম্মদ, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন পাটোয়ারীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে আসন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুল আউয়াল রাসেল বলেন, লক্ষ্মীপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইঁয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি একজন সর্বজনসমাদৃত ব্যক্তি। আগামী নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনের সকল শ্রেণি-পেশার মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com