1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

লাখাইয়ের বুল্লা বাজারে যত্রতত্র ময়লা-আবর্জনা

পারভেজ হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জের লাখাই উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বুল্লা বাজারে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বাজারের নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় যেখানে-সেখানে আবর্জনা স্তূপ করে রাখা হচ্ছে, যা থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, বাজারের অলিগলি থেকে শুরু করে মূল রাস্তার পাশেও ব্যবসায়ীরা ময়লা ফেলছেন। অস্বাস্থ্যকর এই পরিবেশের কারণে বাজারে আসা সাধারণ ক্রেতারা চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যবসায়ীরা জানান, ময়লার কারণে ক্রেতারা দোকানে দীর্ঘক্ষণ অবস্থান করতে চান না, যার নেতিবাচক প্রভাব পড়ছে তাদের বেচাকেনায়।

এ বিষয়ে বুল্লা বাজার ব্যবসা কল্যাণ সমিতির সেক্রেটারি আসাদুজ্জামান সুনাই মিয়া জানান, বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “আমাদের প্রধান সমস্যা হলো ময়লা ফেলার কোনো নির্দিষ্ট জায়গা নেই। ময়লা ফেলার নির্ধারিত জায়গা না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে ঠিকই, তবে আমরা ইতিমধ্যে বাজারের ময়লা নিয়মিত পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতা কর্মী (লোক) নিয়োজিত করেছি।”

তিনি আরও বলেন, ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে একটি স্থায়ী ময়লা ব্যবস্থাপনা বা ডাম্পিং স্টেশনের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, বুল্লা বাজারের বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় দ্রুত একটি ডাম্পিং স্টেশন স্থাপন এবং ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি করা না গেলে এই পরিবেশ বিপর্যয় আরও প্রকট আকার ধারণ করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com