1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী

লামায় আইন শৃঙ্খলা মিটিংএ বীর বাহাদুর এমপি

আসাদুজ্জামান হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

বান্দরবান জেলার লামা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ও মাসিক সাধারন সভা রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য বীর বাহাদুর (উশৈসিং)।

এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, বান্দরবান পৌরসভার মেয়র মো. শামসুল ইসলাম, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর ও ফাতেমা পারুল, সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন,থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কী রাণী দাশ, প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাচিংপ্রু মার্মা, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন,আজিজনগর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সরকারি দপ্তরের প্রধানগন প্রমুখ।

সভায় ভূমি বিরোধ নিরসন, অবৈধভাবে পাথর, বালু উত্তোলন ও পাহাড় কাটার বিষয় সহ সার্বিক আইন শৃঙ্খলার উপর আলোচনার পর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর আগে লামা পৌর শহরের ময়লা ও বর্জ্য বহনের জন্য পৌর মেয়র মো. জহিরুল ইসলামকে ১টি ডাম্পার গাড়ি সহ চাবি হস্তান্তর করেন, সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com