1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

লালপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

মোঃ আল-বেরুনী
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে এসএসসি ও দাখিলসহ সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালপুর উপজেলা শাখা।
উপজেলার পূর্ব শাখা ছাত্র শিবিরের সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে  এবং উপজেলা পশ্চিম শাখা শিবিরের সভাপতি মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় ২৪শে আগস্ট রোববার সকাল ৯টায় অডিটোরিয়াম হল লালপুর উপজেলার মডেল মসজিদে সম্বর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের নাটোর জেলা সভাপতি জাহিদ হাসান,রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক শিক্ষা সম্পাদক জাবেদুল ইসলাম মনি,
নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব,লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর  নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থ মাওলানা আবুল কালাম আজাদ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মহশিন আলম।
এই এলাকার মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার পাশাপাশি এলাকায় শিক্ষার মানোন্নয়ন, মনোবল বৃদ্ধি, উৎসাহ প্রদানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানানো হয়। নিবন্ধনের সুবিধার্থে একটি কিউআর কোড যুক্ত করা হয়, যার মাধ্যমে স্ক্যান করে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com