1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালপুরে বিএনপি’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ আল-বেরুনী
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

রবিবার (১৫ জুন) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে কয়েক হাজার  নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেন। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী, সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সদস্য, মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারজানা শারমিন পুতুল।

পুতুল তার বক্তব্যে বলেন, তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোলাম। প্রধান বক্তা ছিলেন  লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ পাপ্পু।

এর আগে সমাবেশে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সহধর্মিণী অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন। তিনি বলেন, আমার পরিবারের সবার সিদ্ধান্ত মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে আমার মেয়ে ফারজানা শারমিন পুতুলকে দেখতে চায়।

এসময় উপস্থিত ছিলেন প্রয়াত ফজলুর রহমান পটলের ছোট ভাই মিজানুর রহমান সোনা,বড় মেয়ের জামাই নাজমুল ইসলাম সুমন, ছোট ছেলে ইফতেখার আরশাদ প্রতিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রন্জু, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ ওলিউর রহমান কিরন, ডা: রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা তুহিন, উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব রফিকুল ইসলাম,  ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, আশিকুর রহমান আশিক প্রমূখ।

হারুনর রশীদ পাপ্পু  তার বক্তব্যে বলেন, “আজকের এই বিশাল জমায়েত প্রমাণ করে, লালপুরের মানুষ বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ। যারা দিন-রাত পরিশ্রম করে এই অনুষ্ঠান সফল করেছেন, তারাই বিএনপির প্রকৃত শক্তি।” বিএনপি এখন আরও ঐক্যবদ্ধ, আরও দৃঢ়প্রতিজ্ঞ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com