1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

লালমনিরহাটে ফেন্সিডিল ও কাভার্ড ভ্যানসহ আটক

লালমনিরহাট,প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

লালমনিরহাট থানা পুলিশ বিশেষ অভিযানে ৬০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক এর  নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানার এস আই মো: আনিসুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে লমনিরহাট থানাধীন ৮নং গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা এলাকা হতে মোঃ রানা খান ওরফে বাচ্চু (২৬), পিতা- মোঃ আবুল কাশেম মৃধা , সাং-গ্রাম চালিতাবাড়ী, থানা- শিবালয় , জেলা- মানিকগঞ্জকে ৬০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করেন। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন হলুদ ও নীল রংয়ের কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

মাদকসহ গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায়  মামলা দায়ের করা হয়েছে। যাহার নং- ১১, তাং- ০৮/০২/২০২৪ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৩(গ)/৩৮ রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com